ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

দিনাজপুরে খাল খননে অংশ নিতে প্রস্তুত ৪০০ শ্রমিক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুর থেকে ৫৩ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত রয়েছেন ৪০০ শ্রমিক।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে শ্রমিকরা কোদাল, ডালি ও বেড়ুয়া নিয়ে কাহারোল উপজেলায় বলরামপুর সাহাপাড়ায় জনসভাস্থলে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা সাহাপাড়া খাল খনন কাজে অংশগ্রহণ করবেন।

‎দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর ঢেপা নদী থেকে উৎপত্তি হওয়া এই খালটি বলরামপুর সাহাপাড়া হয়ে তেলমাখার ঘাট পর্যন্ত ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুনংখনন করা হবে। সকাল থেকে জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন।‎খাল খনন কাজে আসা শ্রমিক আব্দুল করিম বলেন, ‘অনেক দিন ধরে খালটি ভরাট হয়ে ছিল।

খননকাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি, এতে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে।’

‎এলাকার কৃষক আবুল হোসেন বলেন, ‘খালটি খনন হলে জমিতে সেচ ও পানি চলাচল সহজ হবে, এতে কৃষকরা অনেক উপকৃত হবে।’
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

দিনাজপুরে খাল খননে অংশ নিতে প্রস্তুত ৪০০ শ্রমিক

আপডেট টাইম : ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬