ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

নির্বাচনের বছরে শেষ ডিসি সম্মেলন আগামী ২৪-২৬শে জুলাই অনুষ্ঠিত

বাঙালী কণ্ঠ নিউজঃ নির্বাচনের বছরে শেষ ডিসি সম্মেলন আগামী ২৪ থেকে ২৬শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ এর তারিখ অবহিতকরণ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

দেশের সব বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্য অনুসারে জেলা প্রশাসক সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সিনিয়র সচিব/সচিবরা অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন।

এ জন্য সম্মেলনের বিষয়ে পূর্ব প্রস্তুতির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে পাঠানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বরাবরের মতো এবারও নিয়মানুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলন উদ্বোধন হবে। উদ্বোধনের পর মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ

জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শুনবেন ও নির্দেশনা দেবেন। এছাড়া সম্মেলনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা নেবেন ডিসিরা। এটা হবে বঙ্গভবনের দরবার হলে। তিন দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা ১৮টি কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে গত বছর ২৫ থেকে ২৭শে জুলাই এ ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

নির্বাচনের বছরে শেষ ডিসি সম্মেলন আগামী ২৪-২৬শে জুলাই অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮