ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাঙালী কণ্ঠ নিউজঃ কমলাপুর স্টেশনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত।

স্টেশন থেকে জানানো হয়েছে, কাউন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। আর ফিরতি টিকিট দেওয়া হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ট্রেন ছাড়তে দেরি হলে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা।

স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ঈদে ট্রেনে যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আর সবাইকে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হবে। একইসঙ্গে সবাইকে টিকিট দেওয়া সম্ভব না। কেননা সম্পদ সীমিত।

বৃহস্পতিবার রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, রাতেই টিকিটের জন্য লাইন স্টেশনের বাইরে চলে গেছে। কেউ পত্রিকা বিছিয়ে শুয়ে আছেন। আবার দলবদ্ধভাবে অনেকেই তাস খেলছিলেন।

কাউন্টারম্যানরা জানান, আজ ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকিট। ২ জুন দেওয়া হবে ১১ জুনের, ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট। আর ফিরতি টিকিট ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের টিকিট, ১১ জুন ২০ জুনের, ১২ জুন দেওয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের টিকিট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট টাইম : ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮