ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ–আন্দোলন নিয়ন্ত্রণ করবে সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে : মমতা প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার নির্দেশ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুননশিল জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ: নাসীরুদ্দীন পাটওয়ারী মানসম্পন্ন কন্টেন্ট নির্মিত হলে দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে: তথ্য উপদেষ্টা ৪ দিন আগে চাকরি পান গৃহকর্মী, হত্যার দিন দুই ঘণ্টা ফ্ল্যাটে

বর্ণিল সাজে সোহরাওয়ার্দী, ২ হাজার পুলিশ মোতায়েন

আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা। আগামী শনি ও রবিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের নিরাপত্তায় ইতোমধ্যে দুই হাজার পুলিশ কাজ করছে।

এছাড়া ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনের ভেন্যু রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেশ কয়েকটি সামিয়ানা টানিয়ে উদ্যানের দক্ষিণ পাশে চলছে মঞ্চ তৈরির কাজ। পুরো উদ্যানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় এখন থেকেই কাজ করছেন পুলিশ সদস্যরা। সব মিলিয়ে উদ্যানে এখন সাজ সাজ রব।

সম্মেলনস্থলে নিরাপত্তার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সম্মেলন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় কাজ করছেন প্রায় ২ হাজার পুলিশ।

তিনি জানান, পুলিশের পাশাপাশি কাজ করছেন সাদা পোশাকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা।

আজ বুধবার বেলা ১১টার দিকে সম্মেলনস্থল পরিদর্শনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ  আশরাফুল ইসলাম।

তিনি সাংবাদিকদের জানান, অতীতের মতো এবারও একটি উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ যখন যে সিদ্ধান্ত নেয় তা বাস্তবায়ন করে। দেশ পরিচালনায় আমাদের যে অঙ্গীকার তা এই সম্মেলনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে।

দলের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, বিশাল পরিসরে এই আয়োজন হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের

বর্ণিল সাজে সোহরাওয়ার্দী, ২ হাজার পুলিশ মোতায়েন

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬