ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

আগামী ২৫ থেকে ৩১ জুলাই ‍‍`মশক নিধন সপ্তাহ‍‍`

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ২৫ থেকে ৩১ জুলাই সারাদেশে মশক নিধন সপ্তাহ পালন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘আগামী ২৫ থেকে ৩১ তারিখ সারাদেশে মশক নিধন সপ্তাহ পালন করা হবে। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, মশার ওষুধ নিয়ে পরীক্ষা চলছে। আমি ইচ্ছা করলে এমন কোনো ওষুধ পরিবেশে দিতে পারি না যেটা মশা মারতে গিয়ে মানুষের ক্ষতি হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের ওষুধের অনুমতি নিতে হয়। তারা যেটার অনুমোদন দেয় আমরা সেটা ব্যবহার করি।

এছাড়া ওষুধ ভেজাল রোধে গতকাল দুই সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। সিটি কর্পোরেশন যে ওষুধ ব্যবহার করছে তার মানে কোনো ত্রুটি আছে কি না-তা আবার পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

আগামী ২৫ থেকে ৩১ জুলাই ‍‍`মশক নিধন সপ্তাহ‍‍`

আপডেট টাইম : ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯