সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা‘র হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলাগুলোর ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকে দেশ ও দেশের মানুষের পাশে থেকেছে সংগঠনটি। হাওর এলাকায় বন্যার পানিতে ফসলী জমি তলিয়ে গেছে। এটা প্রাকৃতিক দূর্যোগ। দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ক্ষতিগ্রস্থ এলাকায় মানুষের পাশে দাঁড়ায়। একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদকের নেতৃত্বে একটি টিম করা হবে। তারা ওই জেলাগুলোর ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এসময় তিনি হাওর এলাকার মানুষদের সহায়তায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম :
সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, ট্যালেন্টপুলে ৩২,৯৬৫ জন
বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন
মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ
ভারী বর্ষণে রাজধানী জলমগ্ন, নগরবাসীর দুর্ভোগ চরমে
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
নেতাকর্মীদের হাওরের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান ছাত্রলীগ সম্পাদকের
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
- 480
Tag :
জনপ্রিয় সংবাদ



























