মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করার জন্য তার পরিবারের স্বজনরা কারাগারের অভ্যন্তরে ঢুকেছেন। দুইটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারে ২১ জন স্বজন কারাগারের ভেতরে ঢুকেন।
স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় মেয়ে মোহসিনা ফাতেমা, ছেলে ব্যারিস্টার নাজিম মোমেন, ডা. নাইমুর রহমান খালেদ, ছোট মেয়ে খাদিজা, দুই ছেলের স্ত্রী, দুই নাতি, চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ নিকটাত্মীয়রা।
বনানীর মিশন নাহার থেকে ৬টা ২৫ মিনিটে তারা কারাগারের উদ্দেশে রওনা হোন।
মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছান। ৭টা ৫৮ মিনিটে কারা অভ্যন্তরে প্রবেশ করেন। ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের কনডেমড সেলে নিজামীকে রাখা হয়েছে।
এদিকে, কারাগারের একটি সূত্র জানিয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার নির্দেশনা রয়েছে। সেদিক বিবেচনায় জীবনের শেষ খাবার হিসেবে কি কি খেতে চান এমনটাও আজ সোমবার দুপুরেই জানতে চাওয়া হয় নিজামীর কাছে। তিনি নিজের স্ত্রীর হাতে রান্না করা সাদা ভাত, ইলিশ মাছের ঝোল তরকারি, বেগুন ভাজি ও মাশকলাইয়ের ডাল খেতে চেয়েছেন।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
শেষ খাবার হিসেবে যা খেতে চেয়েছেন নিজামী
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬
- 1023
Tag :
জনপ্রিয় সংবাদ



























