ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আবারও ধৃষ্টতাপূর্ণ প্রতিক্রিয়া পাকিস্তানের

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদ জানিয়ে ধৃষ্টতাপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার রাতে একাত্তরে আলবদর বাহিনীর প্রধান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পরদিন বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় পাকিস্তান গভীরভাবে হতাশ।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের প্রতিবাদে এর আগেও ধৃষ্টতাপূর্ণ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান।

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয় গত বছরের নভেম্বরে।

ওই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনায় পাকিস্তান শঙ্কিত।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নিজামীর পক্ষে অবস্থান নিয়ে বলা হয়, তার একমাত্র পাপ হলো- পাকিস্তানের সংবিধান ও আইনের পক্ষালবম্বী হওয়া।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের ওই বিবৃতিতে বলা হয়, ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের নেতাদের হত্যার মাধ্যমে বিরোধী দলকে দমন করা গণতন্ত্র বিরোধী।

এতে আরও বলা হয়, যেসব মানুষ নিজামীকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন তাদের জন্য এই মৃত্যুদণ্ড দুর্ভাগ্যজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

আবারও ধৃষ্টতাপূর্ণ প্রতিক্রিয়া পাকিস্তানের

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬