ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

কানাডায় শেষ হলো টিউলিপ উৎসব

সামারে কানাডার অপরূপ সৌন্দর্য, সবুজ প্রকৃতি, গাছ, গাছের ফুলের নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ হয় মানুষ। রূপকথার দেশের মতোই বরফঢাকা শীতের পর ঘুমন্ত গাছগাছালি জাদুর কাঠির ছোঁয়াতে জেনো জেগে উঠেছে। সেই সাথে রঙ্গিন রঙ্গিন ফুলের মেলা।

জাপানের জাতীয় ফুল চেরি জেনো অভিবাসী হয়ে ফুটে আছে পরবাসে! পথে পথে, পার্কে, লেকের ধারে, বাসার আঙ্গিনায়, বাগান বাড়িতে যে দিকে চোখ যায়- ম্যাগনোলিয়া, টিউলিপ, লাইলাক, প্লাম, জেন, সানসাইন, হাভেন সেন্ত, আপ্রিকট, পিচ, ফুলপিয়ার, মে ফ্লাওয়ার, ফরসিথিয়া, পেয়ারস, আপেল, নাশপাতি কত ধরনের,কত রঙের আর রূপের স্বর্গীয় সমাহার। ফুলের মিষ্টি ঘ্রাণ চারদিক ছড়িয়ে থাকে। এই সব ফুল থেকে অনেক ধরনের সুগন্ধ তেল এবং সেন্ট তৈরি হয়।

পুষ্পপ্রিয় ক্যানাডিয়ানরা প্রতি বছর মে মাসে রাজধানী অটোয়ায় ডাউজ লেকের পাড়ে টিউলিপ উৎসবের মনোরম আয়োজন করে। লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনি, কালো, কমলা কোনো রঙ-ই যেন বাদ নেই।

তথ্য অনুযায়ী উত্তর আমেরিকায় ৭৫ প্রজাতিভুক্ত টিউলিপ রয়েছে। যেমন এবিগেইল, রিনাউন ইউনিক, মিরান্ডা, সান লাভার এবং ডাবল ইউ। ‘টিউলিপ গার্ডেন’ এই সব চোখ ধাঁধানো ফুল দেখার জন্য দূর-দূরান্তই নয়; দূর দেশ থেকেও ছুটে আসে পর্যটক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

কানাডায় শেষ হলো টিউলিপ উৎসব

আপডেট টাইম : ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭