ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

অনেক পুলিশ মাদক ব্যবসায় জড়িত, সেবনও করেন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, কতিপয় সদস্যদের জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, দেখা যায় অনেক পুলিশ সদস্য মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তারা অনেকে মাদক সেবন করে। ইতিমধ্যে দু’চারজন ধরাও পড়েছে, চাকরিও চলে গেছে এবং মামলার আসামি হয়েছে। ওই সমস্ত সদস্যদের জন্য পুলিশের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তাই তিনি সকল পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘কতিপয় এসব পুলিশ সদস্যের জন্য পুরো পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ওই সব সদস্যের জন্য পুলিশের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে।’

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘ইতিমধ্যে  মাদকসেবন ও বিক্রির দায়ে দুই-চারজন ধরাও পড়েছে, চাকুরিও চলে গেছে এবং মামলার আসামি হয়েছে।’

তিনি সকল পুলিশ সদস্যকে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। জঙ্গিবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে পুলিশ। এই দুটি বিষয়ে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।

এর আগে শহীদুল হক প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে নির্মিত নারী পুলিশ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেলে পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।

পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানসহ অন্যরা।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

অনেক পুলিশ মাদক ব্যবসায় জড়িত, সেবনও করেন

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬