ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

মেসির টানে বার্সার পানে ডি মারিয়া

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লেখাচ্ছেন লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। বেশ কিছু দিন ধরেই এমন গুঞ্জন চাউর হচ্ছে ফুটবল বিশ্বে। শেষ পর্যন্ত স্পেনের জনপ্রিয় দৈনিক মুন্ডো দেপোর্তিভোও মারিয়ার বার্সায় যোগ দেয়া নিয়ে খবর ছেপেছেন।

মুন্ডো দেপোর্তিভোও তাদের প্রতিবেদনে বলছে, ‘প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ন্যু ক্যাম্পে উড়িয়ে আনতে মোটা অংকের অর্থ দিতেও প্রস্তুত বার্সা। এমন খবরে ইউরোপজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে মেসির টানে বার্সায় আসছেন মারিয়া? বার্সেলোনার নিয়মিত নন আর্দা তুরান। ফলে একপ্রকার নিশ্চিত যে মিডফিল্ডার আর্দা তুরান আসছে মৌসুমে ছেড়ে দিচ্ছে বার্সেলোনা। তুরানের বদলি হিসাবে বার্সেলোনা আনতে চাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী সাবেক তারকাকে।

এমনকি মেসিও নাকি ডি মারিয়াকে আনতে আগ্রহ দেখিয়েছেন। এদিকে সত্যিই যদি ডি মারিয়া বার্সায় যোগ দেন, তবে তিনি বিরল ফুটবলারদের ঘরে নাম লেখাবেন। যারা কি-না রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা উভয় ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

মেসির টানে বার্সার পানে ডি মারিয়া

আপডেট টাইম : ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭