ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

খালেদার কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করছেন হাসিনা

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়া নিজামী-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে জাতিকে কলঙ্কিত করেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করেছেন।’

আজ শুক্রবার সকালে ভোলার গাজিপুর রোডে নিজ বাসভবন চত্বরে দলীয় কর্মীদের সঙ্গে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রমীণ অর্থনীতি এখন খুবই সমৃদ্ধ। ভোলা এখন সবচেয়ে সমৃদ্ধশালী জেলা। এখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে খাদ্যশস্য এখন অন্যত্র যাচ্ছে।

ভোলা-বরিশালে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ শেষ হলে ভোলা থেকে সড়ক পথে অল্প সময়ের মধ্যে ঢাকায় যাওয়া যাবে। ভোলায় একটি বিশ্ববিদ্যায়লও নির্মাণ করা হবে।

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

খালেদার কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করছেন হাসিনা

আপডেট টাইম : ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০১৬