ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

এসেক্সে ঈগলসে ডাক পেলেন তামিম

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  চ্যাম্পিয়নস ট্রফিতে অনিন্দ সুন্দর পারফরম্যান্সের জন্য আরো একটি সুসংবাদ পেলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। ইংল্যান্ড ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। আসছে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে চট্টলার ছেলেকে খেলাতে চায় এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব।ওই টুর্নামেন্টে এসেক্স ঈগলস নামে খেলে ক্লাবটি।

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বুক চিতিয়ে খেলেন ৯৫ রানের লড়াকু ইনিংস। দুরন্ত ইনিংস দু’টির পরই তাকে দলে ভেড়ানোর চিন্তাভাবনা করে এসেক্স। এরপর ধীরে ধীরে কথাবার্তা এগিয়ে যায়। সবশেষ টাইগার ড্যাশিং ওপেনারকে আনুষ্ঠানিক চুক্তিপত্র পাঠিয়েছে ক্লাবটি।

অবশ্য চুক্তিপত্রে তামিমের সই না করার কোনো যুক্তি নেই। কারণ, টি-টোয়েন্টি ব্লাস্ট চলার সময়ে বাংলাদেশের কোনো খেলা নেই। তবে তার জন্য সিদ্ধান্ত নেয়া সহজ হবে না। টানা খেলে যাওয়ার কারণে তার বিশ্রামও দরকার।

দীর্ঘ দু’মাস ইউরোপ সফর শেষে শনিবার সতীর্থদের সঙ্গে দেশে ফিরছেন তামিম ইকবাল। আর ন্যাটওয়েস্ট টি-টোয়ন্টি ব্লাস্ট শুরু হচ্ছে ৭ জুলাই। আগস্টে দেশের মাটিতে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’ম্যাচ টেস্ট সিরিজ। এরপরই রয়েছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। তাই ওই টুর্নামেন্টে খেললে কোনো বিশ্রামের সুযোগ পাবেন না তিনি। ফলে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের দেয়া প্রস্তাব গ্রহণ করবেন কি না-তা সম্পূর্ণটা নির্ভর করছে ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যানের ওপর।

তবে সার্বিক দিক বিবেচনায় তামিম সুযোগটি হাতছাড়া করলে সেটিই হবে বিস্ময়। কারণ, মর্যাদাকর ইংল্যান্ড ঘরোয়া ক্রিকেটে খেলার প্রস্তাব পাওয়াটাই তো গর্বের। যেখানে খেলার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের তারকা ক্রিকেটাররা।

এসেক্স ঈগলসের অধিনায়ক ডাচ ক্রিকেটার রায়ান টেন ডেসকাট। টি-টোয়েন্টি ব্লাস্টে খেললে সেখানে তামিম সঙ্গী হিসেবে পাবেন অ্যালেস্টার কুক, রবি বোপারা, আসহার জাইদি, জেমস ফস্টারদের।
এর আগে ২০১১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে ইংল্যান্ড ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেন তামিম।

চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল পর্যন্ত ২৯৩ রান করেছেন তামিম। এ নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

এসেক্সে ঈগলসে ডাক পেলেন তামিম

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭