ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

মোবাইল ফোন তৈরি করতে সাহায্য করবে সরকার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মোবাইল ফোন যদি দেশে তৈরি হয় তাহলে কেটি কোটি টাকার রাজস্ব সাশ্রয় হবে। এ জন্য বাংলাদেশে মোবাইল ফোন তৈরি করার জন্য আনুসাঙ্গিক কাজ করতে হবে।
তিনি বলেন, মোবাইল ফোন ব্যবসা করার জন্য জায়গার প্রয়োজন। বড় জায়গা নয় ছোট আকারের জায়গা সরকার দিতে পারে।

মন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৬ উদযাপন ও মোবাইল ফোন ইন্ডাস্ট্রি স্থাপনে কারণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এতে বক্তব্য রাখেন এফবিসিসিআ্ই’র সভাপতি আব্দুল মতলুব আহমেদ, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ ও টিআইএবি’র সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান।

মন্ত্রী বলেন, মোবাইল ফোন আমদানি করতে গেলে কিছু কিছু অনিবন্ধিত মোবাইল কালো বাজারে চলে আসে। অবৈধ মোবাইল আসছে কিনা এগুলো দেখবে কাস্টমস। এগুলো দেখার ব্যাপার শিল্প মন্ত্রণালয়ের নয়।

তিনি বলেন, বাংলাদেশে মোবাইলের এত বড় মার্কেট বিদেশিদের হাতে থাকবে এটা ঠিক নয়।
মন্ত্রী বলেন, পূর্বে ১ লাখ ২৫ হাজার টাকা সিটিসেল মোবাইল কম্পানিকে দিতে হতো। এই টাকা বিএনপির একজন নেতার পকেটে চলে যেত। তিনি বলেন, শেখ হাসিনা সরকার আজ ৪ থেকে ৫টি মোবাইল কম্পানি ও ৩০টির মতো টিভি চ্যানেলের লাইসেন্স দিয়েছে।

মন্ত্রী বলেন, আজ মোবাইলে টাকা পাঠানো হচ্ছে। বিষয়টি আগে চিন্তা করতে পারিনি। স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। দূরের লোককে কাছে নিয়ে এসেছে। মোবাইল থেকে পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। আজ বাংলাদেশে ডিজিটাল যুগ চালু হয়েছে।

তিনি বলেন, মানসন্মত মোবাইল তৈরি করতে হবে। যাতে করে বিদেশে দেশে তৈরি মোবাইল রপ্তানি করা যায়। মোবাইল তৈরিতে কাঁচামালের সমস্যা যা আলাপ আলোচনা করে ঠিক করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

মোবাইল ফোন তৈরি করতে সাহায্য করবে সরকার

আপডেট টাইম : ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬