ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

এমপি জেবুন্নেছার গাড়ি বহরে ছাত্রলীগের মারামারি

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সদর-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের গাড়ি বহরে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ কর্মীরা। এসময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মহানগর ছাত্রলীগের সানজিদ রহমান সজিব নামের এক কর্মী আহত হয়।

সানজিদ রহমান সজিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর বাংলাবাজার এলাকার আর্শেদ আলী কন্ট্রাকটার গলির বাসিন্দা ও পুলিশ সদস্য আনসার উদ্দিনের ছেলে।

সজিব জানায়, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি প্রয়াত শওকত হোসেন হিরন এর সহধর্মীনি সংসদ সদস্য

জেবুন্নেছা আফরোজ দীর্ঘ দিন পরে মঙ্গলবার রাত ১১ টায় সড়ক পথে বরিশালে আসেন। এজন্য বরিশাল মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বরিশাল-ঢাকা মহাসড়কের গরিয়ার পাড় থেকে গ্রহন করে নগরীর বাস ভবনে নিয়ে আসছিলেন।

তিনি বলেন, পথে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় পৌছলে এমপি’র গাড়ির পেছনে মোটর সাইকেল বহরে থাকা নগর ছাত্রলীগের তথা কথিত সহ-সভাপতি রিয়াজ ভুইয়ার মোটর সাইকের সাথে সজিবের মোটর সাইকেলে হালকা ধাক্কা লাগে।

সজিব বলে, এ নিয়ে রিয়াজ ভূইয়া এবং তার সহযোগী ছাত্রলীগের তথা কথিত সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাসের সাথে সজিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায় রিয়াজ ভূইয়া মোটর সাইকেলের বহর থামিয়ে সজিবের উপর হামলা চালায়। এক পর্যায় তাদের মাঝে হাতাহাতি হয়। তখন রিয়াজ ভুইয়ার নেতৃত্বে পূণরায় প্রদীপ দাস সহ ১৫/২০ জন মিলে সজিবকে বেধড়ক মারধর এবং কলম দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বহরে থাকা ছাত্রলীগ এবং যুবলীগের অন্যান্য নেতা-কর্মীরা পরিস্থিতি শান্ত করে।

অভিযোগের বিষয়ে প্রদীপ দাস বলেন, এমপি’র গাড়ি বহরে সজিব বিশৃঙ্খলার সৃষ্টি করে। সিনিয়ররা বহরের সামনে যেতে চাইলেও তাদের আগে উঠতে দেয়নি। এসময় তাকে মন্দ বললে সজিব সিনিয়রদের সাথে বেয়াদবী করে। এজন্য বহরে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে গনধোলাই দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

এমপি জেবুন্নেছার গাড়ি বহরে ছাত্রলীগের মারামারি

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০১৬