ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বিশ্বের ১২টি দেশে চলাচল করছে বাংলাদেশ বিমান

বাঙালী কণ্ঠ নিউজঃ  বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে বিশ্বের ১২টি দেশের ১৫টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

রবিবার সংসদে সরকারি দলের মাহমুদ উস সামাদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী জানান, ভারত (কলকাতা), মিয়ানমার (ইয়াংগুন), থাইল্যান্ড (ব্যাংকক), সিঙ্গাপুর, মালয়েশিয়া (কুয়ালালামপুর), নেপাল (কাঠমান্ডু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই ও আবুধাবি), ওমান (মাস্কাট), কাতার (দোহা), কুয়েত, সৌদি আরব (রিয়াদ, জেদ্দা ও দাম্মাম) এবং যুক্তরাজ্য (লন্ডন)।

মেনন বলেন, বাণিজ্যিক সম্ভাব্যতা ও উপযুক্ত উড়োজাহাজ সংগ্রহ সাপেক্ষে স্থগিতকৃত দিল্লি ও হংকং এবং নতুন গন্তব্য হিসেবে গোয়াংজু, কলম্বো ও মালে-তে বিমানের সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হোটেল রূপসী বাংলা সংস্কার বা আধুনিকায়নের বা মেইনটিনেন্সের কাজ গত ২০১৫ সালের ১ মার্চ শুরু হয়। গত বছরের ৩০ জুন এটি শেষ হওয়ার কথা ছিল। বর্তমানে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। সংস্কার কাজ শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপসের কাছে হস্তান্তর করে পরে উদ্বোধন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বিশ্বের ১২টি দেশে চলাচল করছে বাংলাদেশ বিমান

আপডেট টাইম : ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭