ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

বাঙালী কণ্ঠ ডেস্কঃঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট ছাপানোর যে জটিলতা দেখা দিয়েছিল সে সমস্যার অবসানের পর ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়া করা ১ হাজার ৩শ ৬৪টি আবেদনের বিপরীতে এরই মধ্যেই ১ হাজার ১শ ০১টি পাসপোর্ট ছাপানো হয়েছে। প্রস্তুত করা এসব পাসপোর্ট অবিলম্বে ফেডএক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, জুন মাসের ২১ তারিখ থেকে আগস্ট মাসের ১২ তারিখের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের একান্তিক প্রচেষ্টার প্রশংসা জানিয়েছেন।

উল্লেখ্য, সরকার প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নততর ই-পাসপোর্ট প্রদানের দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শীঘ্রই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেসে অবস্থিত কনসুলেট জেনারেলদ্বয় পরিদর্শন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

আপডেট টাইম : ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১