ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ফেনীর নুসরাত যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক (জজ) পদে নিয়োগ পেলেন দাগনভূঞার নুসরাত চৌধুরী (৪৪)। বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে প্রথম নারী বিচারক হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

নুসরাতের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস সিনেট মেজরিটি লিডার সিনেটর চাক সুমারের অফিস। নুসরাত নিউইয়র্ক স্টেটের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল জজ বিচারক পদে দায়িত্ব পালন করবেন।

১৯৯৮ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিষয়ে তিনি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত ইয়েল স্কুল থেকে আইন বিষয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। তিনি ইয়েল রাজ্যের আমেরিকান লিবার্টি ইউনিয়নের অ্যাটর্নি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সিভিল লিবার্টি ইউনিয়নের ন্যাশনাল অফিসে বর্ণ-বিচার বিষয়ক প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন নুসরাত চৌধুরী। মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও অধিকার বিষয়ে প্রচুর সফলতা রয়েছে তার। নাগরিক অধিকার সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত অ্যাটর্নিদের মধ্যে অন্যতম তিনি।

নুসরাত চৌধুরীর পিতার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের বাগডুবি চৌধুরী বাড়ি। তার পিতা আমেরিকায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ মরহুম ডাক্তার নুরুর রহমান চৌধুরী। তার জেঠা সোনালী ব্যাংকের সাবেক এজিএম ও মানবকল্যাণ সংস্থা ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান চৌধুরী ওরফে পেয়ারা মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ফেনীর নুসরাত যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক

আপডেট টাইম : ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১