ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

কুয়েতে ফিরছেন আটকেপড়া রেমিট্যান্স যোদ্ধারা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আটকেপড়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কুয়েতে ফিরতে শুরু করেছেন। দেশটিতে করোনা ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হওয়ার পথে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টায় বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে আসে প্রথম ফ্লাইটটি।

করোনা মহামারির কারণে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচ দেশের বিমান চলাচল বন্ধ ছিলো। করোনা সংক্রমণ স্বাভাবিক হওয়ায় সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

তবে সরাসরি ফ্লাইটের কারণে টিকেটের সংকট দেখা গেছে বলে জানিয়েছেন অনেক প্রবাসী। আগত যাত্রীদের ৭২ ঘণ্টা পূর্বের পিসিআর নেগেটিভ সনদ ও সাত দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হচ্ছে।

দীর্ঘদিন ফ্লাইট বন্ধের ফলে ছুটিতে গিয়ে বিভিন্ন দেশের ৩ লাখ ৯০ হাজার কুয়েত প্রবাসী আটকে পড়ে। নিজ নিজ দেশে আটকেপড়ায় অনেকের আকামা বাতিল হয়েছে।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে গত ৮ সেপ্টেম্বর ৬৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৫৬২ জন। সুস্থ হয়েছেন ৪০ হাজার ৬৫২ জন। আর মৃত্যু হয়েছে ২৪২৭ জনের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

কুয়েতে ফিরছেন আটকেপড়া রেমিট্যান্স যোদ্ধারা

আপডেট টাইম : ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১