ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

শ্রমবাজার জ‌টিলতা দূর করতে ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ার মন্ত্রী

আগামী মা‌সে ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। তি‌নি দেশ‌টি‌তে বাংলা‌দে‌শি কর্মী পাঠা‌নো নি‌য়ে যেসব অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে, সেগু‌লো সুরাহা কর‌তে আস‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

সোমবার (৩০ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, তিনি (মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী) ঢাকায় আসবেন। আমরা যে কর্মী পাঠাই, এগুলোতে অনেক সময় উল্টা-পাল্টা কাজ হয়। তিনি আসছেন এগুলো ঠিক করার জন্য।

তি‌নি ব‌লেন, আমাদের বিশ্বাস, তিনি আসার পর মানুষ পাঠানোর ক্ষেত্রে যে কার্টেল (মধ্যস্বত্বভোগী চক্র) আছে, সেগুলো দূর হবে। ফলে বাংলাদেশ থেকে কর্মীরা হয়তো স্বল্প খরচেই মালয়েশিয়া যেতে পারবেন।

মালয়েশিয়া হাইকমিশনের তথ্য বলছে, দেশটির নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করবেন। মন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরটি তার ঢাকায় হতে যাচ্ছে। সেজন্য তার সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে হাইকমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শ্রমবাজার জ‌টিলতা দূর করতে ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ার মন্ত্রী

আপডেট টাইম : ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩