ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ভিসা আবেদন ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদন প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে। বর্ধিত ফি শনিবার (১৭ জুন) থেকে কার্যকর হয়েছে।

রোববার (১৮ জুন) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসা (বি১/বি২) এবং অন্যান্য  এনআইভি যেমন– স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ থেকে ১৮৫ ডলার করা হয়েছে।

এছাড়া অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও , পি , কিউ এবং আর শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে। আর চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (ই শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার করা হয়েছে।

অনভিবাসী ভিসার ফি ও কনস্যুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারের হালনাগাদ তালিকার জন্য (https://ow.ly/mrJe50OLuLZ) এই ওয়েবসাইট দেখতে অনুরোধ করেছে দূতাবাস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ভিসা আবেদন ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩