ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

৪০ হাজার মৌসুমি কর্মী নেবে ইতালি, আইন পাস

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ৪০ হাজার মৌসুমি কর্মী আনার অনুমতি দিয়েছে ইতালি সরকার। এসব কর্মীদের ইতালিতে আনার অনুমতি দিতে একটি আইনও পাস করা হয়েছে।

এই মৌসুমি কর্মীদের দেশটির কৃষি এবং পর্যটক খাতের কাজের অনুমতি দেওয়া হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইতালির কৃষকদের সংগঠন কোলদিরেত্তি।

আর কিছু দিনের মধ্যে ইউরোপের দেশ ইতালিতে আপেল এবং আঙ্গুরের মৌসুম শুরু হতে যাচ্ছে। এরই মাঝে ৪০ হাজার কর্মী আনার আইনি অনুমতি দিলো সরকার।

নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই ৪০ হাজারের মধ্যে ১৫ হাজার কর্মীদের এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কর্মীরা মৌসুমি কর্মীদের আবেদনপ্রক্রিয়া দ্রুত শেষ করার কাজ এগিয়ে নিয়ে যাবে।

ইতালির স্থানীয় ইমিগ্রেশন অফিসে আবেদনের মাধ্যমে এই শ্রমিকদের নিয়োগ প্রতিক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলো মৌসুমি শ্রমিক আনতে চাইবে তাদের স্থানীয় ইমিগ্রেশন অফিসে যোগাযোগের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইতালির শ্রমখাতে নিয়োজিত বিদেশিরা মূলত রোমানিয়া, মরক্কো, ভারত এবং আলবেনিয়ার অভিবাসী। তবে কৃষকদের সংগঠনটি বলছে, বিশ্বের অনেক দেশের নাগরিকেরাই ইতালির কৃষিখাতে নিয়োগ পাচ্ছে।

গবেষণা অনুযায়ী, ইতালির প্রতি চারটি ফসলের একটি ফসল বিদেশিদের হাতে উৎপাদন হয়ে থাকে। দেশটিতে মোট তিন লাখ ৫৮ হাজার নিয়মিত শ্রমিক রয়েছেন, যারা বিশ্বের ১৬৮টি দেশের নাগরিক।

ইতালির কৃষিখাতে মোট শ্রমঘণ্টার ৩০ ভাগ এই শ্রমিকেরা পূরণ করে থাকেন। এই শ্রমিকদের বেশিরভাগকে স্বল্পমেয়াদি চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। ইতালির ভেরোনা, ফ্রিউলি, ত্রেন্তিনো, পিদমোন্তসহ নানা অঞ্চলে স্ট্রবেরি, আঙ্গুর, আপেল খাতসহ নানাক্ষেত্রে কর্মরত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

৪০ হাজার মৌসুমি কর্মী নেবে ইতালি, আইন পাস

আপডেট টাইম : ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩