ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বাল্যবিবাহে আমন্ত্রিত অতিথিদেরও হবে কারাদণ্ড

বাল্যবিবাহ প্রতিরোধে নতুন আইন জারি করেছে ভারতের সরকার। নতুন আইন অনুযায়ী, বাল্যবিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমন্ত্রিত অতিথির জেল হতে পারে। বাল্যবিবাহের বিরুদ্ধে আরও কঠোর মনোভাব নিয়ে দেশটির নারী ও শিশু কল্যাণ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।

বাল্যবিবাহের ক্ষেত্রে বর-কনের পরিবার ছাড়া নিমন্ত্রিত অতিথিদেরও ‘চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্টের’ আওতায় আনা হবে। যার ফলে দু-বছর পর্যন্ত জেল ও এক লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও নারী ও শিশু কল্যান দপ্তরের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন যে, বাল্যবিবাহে আমন্ত্রিত অতিথিদের Pocso আইনেও অভিযুক্ত করা হতে পারে। যদি নির্দিষ্ট বয়সের আগে বিয়ের কারণে নাবালিক মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে, বা তাকে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়, তাহলে দুই পরিবার ছাড়াও বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, তাদের Pocso-র আওতায় আনা হবে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছরের জেল হবে অপরাধীদের।

ভারতে আইন অনুযায়ী, মেয়েদের বিয়ে বয়স ১৮ এবং ছেলেদের ২১। কিন্তু গ্রামের দিকে বাল্যবিবাহের রমরমা এখনও বর্তমান। বিশেষ করে গরীব পরিবারের মেয়েদের লেখাপড়া বন্ধ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়ার প্রবণতা যথেষ্ট পরিমাণ রয়েছে। বয়ঃপ্রাপ্তির আগেই বিয়ে, যৌন সম্পর্ক ও সন্তান ধারণে নাবালিকার শরীরে প্রচুর ক্ষতি হয়। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বাল্যবিবাহে আমন্ত্রিত অতিথিদেরও হবে কারাদণ্ড

আপডেট টাইম : ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬