ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

মালয়েশিয়ায় ভবনধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪

 বাঙালী কণ্ঠ ডেস্কঃ মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবনধসে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হলেও চারজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার রাতে ভবনধসে হতাহতের এ ঘটনা ঘটে। ধসেপড়া এই নির্মাণাধীন ভবনের সব শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানানো হয়েছে।

বুধবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। ঘটনার পর উদ্ধারকারীরা এখনো চারজন নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন।

এদিকে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসেপড়া ভবনের কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে পড়েছে।

পেনাংয়ের ডেপুটি পুলিশপ্রধান দাতুক মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজন হাসপাতালে মারা যান।

এদিকে ঘটনাস্থল থেকে বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন বলেন, ধসেপড়া নির্মাণাধীন ভবনে হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

মালয়েশিয়ায় ভবনধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪

আপডেট টাইম : ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩