ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

সোমালিয়ান দস্যুদের সাথে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চলতি মাসেই সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকরা মুক্ত হতে পারেন। তাদের সাথে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারের তৎপরতা চলছে। বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে আছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যে তাদের সুস্থভাবে ফিরিয়ে আনা যাবে।

এ সময় মন্ত্রী জানান, সরকারের চেষ্টা ছিল নাবিকদের ঈদের আগেই বাড়ি ফেরত আনার; তবে- সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। নাবিকদের সাথে নানাভাবে যোগাযোগ করা হচ্ছে। তারা সুস্থ আছেন।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর দখল নেয় সোমালিয়ার জলদস্যুরা। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সোমালিয়ান দস্যুদের সাথে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪