ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

মালয়েশিয়ায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) ও তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দেশটির পাহাং রাজ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মালয়েশিয়ায় একটি করাত কলে কাজ করতেন মোহাম্মদ আদম। শুক্রবার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সী এক নারী ও তার ৫ বছর বয়সী ছেলে আহত হন।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িচালকের একটি বিবৃতি রেকর্ড করবে। দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

মালয়েশিয়ায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

আপডেট টাইম : ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪