ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি, শিক্ষার্থীদের আজহারী

ভারত থেকে আসা পানি ও টানা কয়েক দিনের বৃষ্টির কারণে বাংলাদেশের ১২টি জেলায় ব্যাপক বন্যা ও দুর্যোগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি উত্তরনে ছাত্র ছাত্রীদের ফের প্রশংসা করলেন আলোচিত তরুণ আলেম মিজানুর রহমান আজহারী

শনিবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের প্রশংসা করেছেন। তার পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

বিকালের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়— সেই ছাত্র ছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে।

মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি।

এর আগে গত বৃহস্পতিবার এক পোস্টে তিনি লেখেন- ‘উপকূলীয় এলাকায় একটানা ভারি বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের বেশ কিছু অঞ্চল। বন্যাকবলিত এসব এলাকায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইল।

সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন। মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন। আসুন, বরাবরের মতো আমরা সবাই মিলে বানভাসি মানুষের পাশে দাঁড়াই।

সম্প্রীতির এই বাংলাদেশে বিপদে-আপদে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা যে আমরা দেখিনা; তা আরো একবার জানান দেওয়ার সময় এটা।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি, শিক্ষার্থীদের আজহারী

আপডেট টাইম : ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪