ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

যে সরকার কোরআনকে জঙ্গি কিতাব বলে, সে সরকার মুসলমানদের নয়: মুজিবুর

ইসলামী কর্মকাণ্ডকে জঙ্গিবাদ হিসেবে বিগত সরকার আখ্যায়িত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেছেন, রাসূল (সা.) যে জীবন-বিধান কায়েম করেছেন, সেই বিধান আল্লাহ পদত্ত জীবন-বিধান। রাসূলের জীবন বিধান মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ না করে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারলে, সুন্দর-সুস্থ সমাজ গঠন করা সম্ভব হবে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, কথিত সরকার ইসলামকে জঙ্গিবাদ বলে চালিয়ে দিয়ে, দেশের মানুষকে ইসলাম থেকে দূরে রাখা হয়েছে। যে সরকার কোরআন মজিদকে জঙ্গি কিতাব বলে, সে সরকার মুসলমানদের সরকার না।

‘রাসূল (সা.) হিলফুল ফুজুল নামে সংগঠন করেছেন। তিনি চেষ্টা করেছেন সমাজের অন্যায় দূর করে, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। তাই ইসলামকে প্রতিষ্ঠিত করতে সংগঠনের মাধ্যমে এগিয়ে যেতে হবে’, বলেন এ জামায়াত নেতা।

তিনি বলেন, সমাজে ঘুষ বন্ধ করতে হবে। এতে শুধু মুসলিমরা উপকৃত হবে না, অন্যান্য ধর্মের লোকজনও এর সুফল পাবেন।  সমাজ থেকে জুলুম বন্ধ করতে হবে, আর রাসূলের জীবন বিধান প্রতিষ্ঠিত হলেই তা সম্ভব।

কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০ হাজার প্রতিযোগী অংশ নেন। পরে বিজয়ীদের  পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

যে সরকার কোরআনকে জঙ্গি কিতাব বলে, সে সরকার মুসলমানদের নয়: মুজিবুর

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪