ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে ৩ হাজার শ্রমিক নেবে সৌদি আরব

বাঙালী কণ্ঠ নিউজঃ  চলতি বছরে বিভিন্ন খাতে প্রায় তিন হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সৌদি আরব। দেশটির জনশক্তি আমদানিকারক শীর্ষ এক প্রতিষ্ঠান রিয়াদে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহকে এ তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের জনশক্তি আমদানিকারক ইস্টার্ন রিক্রুটমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ আল সুলাইম রাষ্ট্রদূত গোলাম মসিহ’র কাছে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার দেশটির রাজধানী রিয়াদে এক বৈঠকে তিনি ওই প্রতিশ্রুতি দেন।

দীর্ঘ সাত বছর পর ২০১৬ সালের আগস্টে বাংলাদেশ থেকে শ্রমিকসহ সব ধরনের কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এর মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ, অদক্ষ শ্রমিক, নির্মাণ শ্রমিক, চিকিৎসক, নার্স, শিক্ষক, কৃষকসহ বিভিন্ন পেশাজীবী এবং সব ধরনের শ্রমিকের সৌদি আরবে যাওয়ার পথ সুগম হয়।

সৌদি ওই কর্মকর্তা বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন এবং চলতি বছরেই বাংলাদেশি ৩ হাজারেরও বেশি শ্রমিক নিয়োগ করা হবে বলে আশ্বস্ত করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বৈঠকের পর রাষ্ট্রদূত গোলাম মসিহ স্থানীয় নিয়োগকারী অপর এক কোম্পানির প্রধানের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে তিনি আরো বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরবে এক লাখ ৬১ হাজার ৩৫৬ জন বাংলাদেশি কর্মী গেছেন বলে এক প্রতিবেদনে জানায়। এক মাসের তুলনায় পরের মাসে এ সংখ্যা অন্তত ১০ হাজার করে বেড়েছে।

এছাড়া জানুয়ারিতে সৌদি আরবে যান ৪২ হাজার ২৭২ জন। পরের মাসেই দেশটিতে ৫২ হাজার ২৫৬ শ্রমিক যান। আর মার্চে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৬ হাজার ৮২৮ জনে।

বৈধভাবে যাওয়ার পরও সৌদি আরবে অবরুদ্ধ জীবন যাপন করছেন ১৮ বাংলাদেশি!

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে ৩ হাজার শ্রমিক নেবে সৌদি আরব

আপডেট টাইম : ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭