ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

আগামী বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী বুধবার বিকাল ৫ টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মে সংসদের অধিবেশন আহবান করেছেন। এটি হবে দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন।

এ অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ জুন বৃহস্পতিবার বাজেট পেশ করবেন। ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। এ অধিবেশন দীর্ঘ হবে। এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ১ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়, এ অধিবেশনে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২০টি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পুরাতন বিল রয়েছে ১৮টি। আর নতুন বিল ২টি। দু’টি নতুন বিল হচ্ছে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল ২০১৬ ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬। সংসদ আইন শাখা জানায়, অধিবেশন চলাকালে আরো নতুন বিল জমা হতে পারে।

দশম জাতীয় সংসদের দশম অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ মে শেষ হয়। মোট ৯ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ১৪টি সরকারি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১২টি গৃহীত নোটিশের মধ্যে ১টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৬১টি ছিল।

এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৪৪টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ১ হাজার ৮৫২টি প্রশ্নের মধ্যে ১ হাজার ২৯২টি প্রশ্নের জবাব দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আগামী বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু

আপডেট টাইম : ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬