ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩৯৭ হাজি

পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব থেকেএখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩৯৭ জন বাংলাদেশি হাজি। আজ শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

‎ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৯ হাজার ৩৯০ জন। ‎এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২৩ হাজার ৯০০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৪৪১ জন হাজিকে।

‎‎এ পর্যন্ত ১৪২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ ও সৌদি এয়ারলাইন্স ৫৭টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

‎‎এদিকে, এ বছর হজ পালনের সময় ৪০ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

‎উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে গিয়েছিলেন। ‎২৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল সৌদি আরবে যাত্রা। শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩৯৭ হাজি

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫