ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

যে তিন সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এর বাইরে নফল নামাজ আদায় করাও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। বিভিন্ন সময় নফল নামাজের বিশেষ ফজিলতও রয়েছে। তবে দিনের কিছু সময়ে নামাজ আদায় করা অপছন্দনীয় ও নিষিদ্ধ। এ তিন সময়ে নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে। এ সময়গুলোতে তিলাওয়াতের সিজদা ও জানাজার নামাজ আদায় করা থেকেও বিরত থাকতে হবে। উকবা ইবনে আমির জুহানী (রা.) বলেন,

ثَلاَثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ .

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাাল্লাম) তিন সময়ে নামাজ আদায় এবং মৃত ব্যক্তিকে কবরস্থ করতে আমাদের নিষেধ করতেন, সূর্য যখন আলোকজ্জ্বল হয়ে উদয় হতে থাকে তখন থেকে পরিষ্কারভাবে উপরে না ওঠা পর্যন্ত, সূর্য ঠিক মধ্যাকাশে থাকে তখন থেকে ঢলে না পড়া পর্যন্ত এবং সূর্য অস্ত যাওয়া শুরু হলে, সম্পূর্ণরূপে অস্তমিত হওয়া পর্যন্ত। (সহিহ মুসলিম: ৮৩১)

এ হাদিসে যে তিন সময়ের কথা বলা হচ্ছে:

১. সূর্যোদয়ের সময়

ফজরের নামাজের সময় থাকে সূর্যোদয় পর্যন্ত। সূর্যোদয় যখন শুরু হয়, তখন থেকে সূর্য পুরোপুরি উঠে যাওয়ার আগ পর্যন্ত নফল নামাজ আদায় করা নিষিদ্ধ। ওলামায়ে কেরামের মতে এ সময়ের ব্যাপ্তি ১০ মিনিট। আবহাওয়া অফিস থেকে সূর্যোদয়ের যে সময় জানানো হয়, তার ১০ মিনিট পর পর্যন্ত নামাজ আদায় নিষিদ্ধ থাকবে। সূর্যোদয়ের সময় ৫টা হলে নামাজ নিষিদ্ধ থাকবে ৫টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত।

এ সময় ওই দিনের ফজরের ফরজ আদায় করলেও তা শুদ্ধ হবে না।

২. সূর্য যখন মধ্যাকাশে থাকে

দুপুরে সূর্য যখন ঠিক মধ্যাকাশে থাকে, তখন নামাজ আদায় করা নিষিদ্ধ। আলেমদের মতে এ সময়ের ব্যাপ্তি ৬ মিনিট; সূর্য মধ্যাকাশে আসার আগে তিন মিনিট এবং পরে তিন মিনিট।

৩. সূর্যাস্তের সময়

সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে সেই সময় থেকে সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ। এ সময়ে শুরু হয় সূর্যাস্তের ১০ মিনিট আগে থেকে। অর্থাৎ আবহাওয়া অফিস থেকে সূর্যাস্তের যে সময় জানা যায়, তার ১০ মিনিট আগে থেকে নামাজ আদায় করা নিষিদ্ধ হবে। সূর্যস্তের সময় ৬টা হলে নামাজ নিষিদ্ধ হবে ৫টা ৫১ মিনিট থেকে ৬টা পর্যন্ত।

আসরের নামাজ এ সময়ের আগেই পড়ে নেওয়া কর্তব্য। কেউ যদি কোনো কারণে ঠিক সময়ে আসরের নামাজ পড়তে না পারে, তাহলে সূর্য ডুবন্ত অবস্থায়ও ওই দিনের আসরের নামাজ পড়ে নেওয়া যাবে।

এ তিন সময়ে নামাজ আদায় নিষিদ্ধ হওয়ার কারণ কী?

এ তিন সময় নামাজ নিষিদ্ধ হওয়ার প্রকৃত কারণ আল্লাহই ভালো জানেন। একটা কারণ হতে পারে এটা যে এ তিন সময় অগ্নিপূজকদের উপাসনার সময়। অগ্নিপূজকরা এ সময়গুলোতে সূর্যের উপাসনা করে থাকে। মুসলমানদের ইবাদত যেন মুশরিক উপাসনার সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, কেউ যেন কোনো বিভ্রান্তি বা বিকৃতি সৃষ্টি করার সুযোগ না পায় সেজন্যই এ তিন সময়ে নামাজ নিষিদ্ধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

যে তিন সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

আপডেট টাইম : ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫