ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, লোকালয়ে ঢুকছে পানি

সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে বাঁধের ফাটল দিয়ে প্রতাপনগর এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

প্রতাপনগরের সাইদুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা জানান, আজ শুক্রবার দুপুরের দিকে বাঁধে ফাটল দেখা দেয়। এর কিছুক্ষণের মধ্যে বাঁধের ভেতর দিয়ে পানি ঢুকতে শুরু করে। দ্রুত মেরামত করা না গেলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

তারা অভিযোগ করে জানান, বাঁধ মেরামতের কাজ সঠিকভাবে না হওয়ায় ফাটল দেখা দিয়েছে। এর জন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায়ী।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, ‘বাঁধের ফাটলের বিষয়ে আমাদের জানানো হয়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, লোকালয়ে ঢুকছে পানি

আপডেট টাইম : ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫