ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

শর্ত পূরণের আগে মানত আদায় করা যাবে

প্রশ্ন: আমার জানার বিষয় হল, কোন কিছু পাওয়ার জন্য মানত করলে, সে জিনিস পাওয়ার পুর্বেই সে ব্যক্তি যদি মানতকৃত টাকা বা যা মানত করে, সেটা আদাই করে ফেলে, তাহলে সে যখন ওই জিনিসটা পাবে, তখন কি তার মানতকৃত বস্তু আবার আদাই করতে হবে?

উত্তর: শর্ত পাওয়া যাওয়ার পরেই মানত পূরণ করা ওয়াজিব হয়। তাই শর্ত পাওয়া যাওয়ার পূর্বে কেউ যদি মানতকৃত জিনিস আদায় করে দেয়, তাহলে তা সাধারণ দান হিসেবেই ধর্তব্য হবে। শর্ত পাওয়া যাওয়ার পরে পুনরায় মানত পুরা করতে হবে।

উল্লেখ্য যে, শরীয়তের দৃষ্টিতে মানতের চেয়ে নগদ দান-সদকার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। সদকা দ্বারা আল্লাহ অধিক সন্তুষ্ট হন। আর মানত শরীয়তসম্মত। তবে সদকার চেয়ে উত্তম নয়।

হাদিসে আছে, মানত দ্বারা কৃপণের মাল বের হয়। অর্থাৎ মানত কৃপণ লোকের কাজ।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানত এমন কোনো কিছুকে আদম সন্তানের নিকটবর্তী করে দিতে পারে না যা আল্লাহ তাআলা তার জন্য তাকদীরে নির্দিষ্ট করেননি। তবে মানত কখনো তাকদীরের সঙ্গে মিলে যায়। এর মাধ্যমে কৃপণের নিকট হতে ঐ সম্পদ বের করে নিয়ে আসা হয় যা কৃপণ (এমনিতে) বের করতে চায় না। -সহিহ মুসলিম, হাদীস ১৬৪০

অতএব কাঙ্খিত বস্তু অর্জনের জন্য মানত করা জায়েজ। তবে মানত করা ছাড়া সামর্থ্য অনুযায়ী পূর্বেই দান-খয়রাত করা অধিক উত্তম কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শর্ত পূরণের আগে মানত আদায় করা যাবে

আপডেট টাইম : ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫