ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: নির্বাচন কমিশনার

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে প্রতীকটি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। রোববার (১৯ অক্টোবর) সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না উল্লেখ করে তিনি জানান, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে এবং কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই কমিশনের অবস্থান বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, আইনগতভাবে আওয়ামী লীগ স্থগিত দল হওয়ায় তাদের কার্যক্রমও স্থগিত রয়েছে, ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।

প্রশিক্ষণ কর্মশালায় সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: নির্বাচন কমিশনার

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫