ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

প্রবাসীদের ভোটাধিকার দেওয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনে ভোটাধিকার ও ভোট দেওয়ার সুযোগের দাবি জানিয়ে আসছেন। আসন্ন নির্বাচনে তাদের সেই প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ অংশ পূরণ হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বিভিন্ন দেশের প্রায় ৫০ লাখ প্রবাসী বাংলাদেশি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

তারেক রহমান বলেন, আমি আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের এই সুযোগ সৃষ্টির জন্য।

রাজধানীর গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা ব্যাংকোয়েট হলে দলের প্রবাসী সদস্যদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য নিবন্ধনের অনলাইন পেমেন্ট সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার এই সুযোগকে আমি তাদের দেশের প্রতি অবদান ও অধিকারকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখি। যেহেতু এটি প্রথমবারের মতো চালু হচ্ছে, তাই প্রক্রিয়াটি কিছুটা জটিল মনে হতে পারে। তবে বিএনপি ক্ষমতায় এলে আমরা অবশ্যই এই ভোটদান প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নেব।

নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, দেশে ও বিদেশে উভয় স্থানেই নারীরা আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক। তবুও নারীদের নিরাপত্তা বিষয়ে রাষ্ট্র ও সমাজের উদাসীনতা যেন আরও প্রকট হয়ে উঠছে… যেখানে নারী ও শিশুরা নিরাপদ নয়, সেই সমাজকে কোনোভাবেই সভ্য সমাজ বলা যায় না।

তিনি বলেন, আমি সকলের প্রতি আহ্বান জানাই- আপনারা যার যার অবস্থান থেকে আমাদের কন্যা, মা ও বোনদের সঙ্গে কথা বলুন, তাদের সমস্যা নিয়ে স্থানীয় পর্যায়ে প্রস্তাবনা তৈরি করুন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বসহকারে ভাবুন।

তারেক রহমান বলেন, বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান হলেও, দলটি বিভিন্ন সময়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি বিভিন্ন সময়ে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে দেশের গণতন্ত্রপ্রেমী ও স্বাধীনতাপ্রেমী জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণে বেশিরভাগ সময়ে ষড়যন্ত্রকারীরা প্রত্যাখ্যাত হয়েছে। বাস্তবতা হচ্ছে- গণতন্ত্রপন্থী জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান।

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে এখন থেকেই অপপ্রচার ও নোংরা রাজনৈতিক কৌশলের আশ্রয় নেয়া শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, পরাজিত ও পলাতক স্বৈরাচার কেবল বিএনপির বিজয় ঠেকাতেই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। গত ১৫ বছরে তারা দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। উদ্বেগ ও বিস্ময়ের বিষয় হলো- এখনও ঘোষিত ফ্যাসিস্ট রাষ্ট্র না থাকলেও বিএনপির বিজয় ঠেকাতে সংগঠিত অপপ্রচার ও কূটচাল দৃশ্যমান হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, পরাজিত ও পলাতক স্বৈরশাসকের আমলে জনগণের জাতীয় নির্বাচনে আগ্রহ হারিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে কিছু ক্ষেত্রে জনগণের কৌতূহল আবার বাড়ছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা দলের পাশে ছিল। বিএনপি তাদের সঙ্গে থাকবে এবং কিছু আসন তাদের জন্য ছেড়ে দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য ও জনপ্রিয় প্রার্থী রয়েছে। তবুও বাস্তবতার কারণে প্রত্যেককে মনোনয়ন দেয়া সম্ভব নয়। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে- যেসব রাজনৈতিক দলের প্রার্থীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন, তাদের কিছু আসনে সমর্থন দেওয়া হবে। এই বাস্তবতার কারণে কিছু আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়ন থেকে বঞ্চিত হতে পারেন।

তবে, সিদ্ধান্ত যাই হোক না কেন, তা মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. আবদুল মঈন খান, ডা. এজেএম জাহিদ হোসেন, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

প্রবাসীদের ভোটাধিকার দেওয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ

আপডেট টাইম : ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫