ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীরবে ঢাকায় পাকিস্তানি তারকা আতিফ

নিরাপত্তাজনিত অনুমতি না পাওয়ায় গত ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের বহুল আলোচিত পাবলিক কনসার্ট বাতিল হলেও তার ঢাকা সফর থেমে থাকেনি। প্রকাশ্য কোনো প্রচারণা ছাড়াই নীরবে ঢাকায় এসেছেন এই পাকিস্তানি তারকা শিল্পী। অংশ নিচ্ছেন একের পর এক প্রাইভেট শোতে!

এর আগে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ নিরাপত্তার কারণ দেখিয়ে ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) অনুষ্ঠেয় আতিফ আসলামের পাবলিক কনসার্ট বাতিলের ঘোষণা দেয়। সহ-আয়োজক ছিল ‘স্পিরিট অব জুলাই’। কনসার্ট বাতিলের খবরটি আতিফ নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।

তবে কনসার্ট বাতিল হলেও আতিফ আসলামের ঢাকা আগমন গোপনেই সম্পন্ন হয়। জানা গেছে, ১৫ ডিসেম্বর তিনি ঢাকার একটি ক্লাবে ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের একটি প্রাইভেট শোতে পারফর্ম করেন। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ১৭ ডিসেম্বর আরও একটি প্রাইভেট কনসার্টে অংশ নেন তিনি।

সবশেষ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেন আতিফ আসলাম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে আয়োজিত এই কনসার্টে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের অংশগ্রহণের সুযোগ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নীরবে ঢাকায় পাকিস্তানি তারকা আতিফ

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫