ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা

সহিংসতা উস্কে দেওয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আরও একটি ফেসবুক পেজ রিমুভ করেছে মেটা। শুক্রবার রাতে ইলিয়াসের প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড একটি পেজ সরিয়ে নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

একদিনের ব্যবধানে এখন ইলিয়াসের দুটি পেজই সরিয়ে নিয়েছে মেটা। পেজগুলো সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না।

ইলিয়াস হোসেন নামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার যুক্ত ভেরিফায়েড পেইজটি গতকাল রিমুভ করা হয়। এরপর ইলিয়াস ৮ লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেইজ ব্যবহার শুরু করলে সেটিও আজ রিমুভ করা হয়েছে।

১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করে দুটি ভবন পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। হামলা চলাকালীন ইলিয়াস হোসেনের ফেসবুক পেইজ দুটি থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয়। এরপর একদিনের ব্যবধানে দুটি পেইজই রিমুভ করলো মেটা।

প্রসঙ্গত, যে কোন ধরনের সহিংসতা উস্কে দেওয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের লঙ্ঘন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫