ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

বাজেটে কৃষিতে কমেছে ৩ হাজার কোটি টাকা

বিগত তিন বছরের ব্যবধানে কৃষিতে জাতীয় বাজেটে তিন হাজার ৯১ কোটি টাকা কমেছে। নতুন অর্থবছর ২০১৬-২০১৭ তে সংশোধিত বাজেটে কৃষির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ হাজার ১৩৯ কোটি টাকা।

তিন বছর আগে ২০১২-১৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১৪ হাজার ৮২২ কোটি টাকা। আজ বৃহস্পতিবার নতুন অর্থবছরের ঘোষিত বাজেট পর্যালোচনা করে ওঠে এসেছে এসব তথ্য।

পর্যালোচনা করে দেখা যায়, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন অর্থবছরের জন্য জাতীয় বাজেটে ১৩ হাজার ৬৭৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। তা সংশোধন করে করা হয় ১১ হাজার ১৩৯ কোটি টাকা।

২০১৫-১৬ অর্থবছরে ১২ হাজার ৬৯৯ কোটি টাকা বাজেটে রাখা হয়। আর ২০১৪-১৫ অর্থবছরে ছিল ১০ হাজার ৩৪৫ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে মোট বাজেটের মধ্যে কৃষিতে ছিল ১২ হাজার ২৩০ কোটি টাকা। এদিকে সার ও সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণে প্রণোদনা বাবদ ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

বাজেটে কৃষিতে কমেছে ৩ হাজার কোটি টাকা

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬