ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাবার থেকে শরীরে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে যা বলছে বিজ্ঞান সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন মোদির আমন্ত্রণ রিভিউ করছে ঢাকা বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন কৃষকের ‘কপাল পুড়িয়ে’ ভেকু দিয়ে খাল খনন খাদ্য নিরাপত্তা-কৃষকের স্বার্থে এগ্রিভোল্টাইক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।

এ ছাড়া ওসমান ফারুকের বার্ষিক আয় ৫ লাখ ৩০ হাজার টাকা। তাঁর স্ত্রী রানা ফারুকের নামে ৮ হাজার মার্কিন ডলার মূল্যের সম্পদ রয়েছে। তাঁদের দুজনেরই ব্যক্তিগত কোনো দেনা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন এই প্রার্থী।

হলফনামায় ড. ওসমান ফারুক উল্লেখ করেন, আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। বর্তমানে তিনি দ্বৈত নাগরিক নন। তিনি পিএইচডি ডিগ্রিধারী। তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। পেশায় উল্লেখ করা হয়েছে অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী।

সম্পদ বিবরণ অনুযায়ী, ওসমান ফারুকের এক একর অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ১০ লাখ টাকা। করিমগঞ্জ উপজেলার বৈরাটিয়াপাড়ায় একটি ভবন রয়েছে, যার অধিগ্রহণকালীন মূল্য ২০ লাখ টাকা। ওসমান ফারুকের নামে উত্তরায় তিনটি ও গুলশানে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে; যেসবের অধিগ্রহণকালীন মূল্য দেখানো হয়েছে ৫ কোটি টাকা।

বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেল দেখানো হয়েছে ২৮ লাখ টাকার। ইলেকট্রনিক পণ্য ৭ লাখ ও আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৫ লাখ। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গয়নার মূল্য দেখানো হয়েছে ১০ লাখ টাকা।

আয়কর রিটার্ন অনুযায়ী, ওসমান ফারুকের সম্পদের পরিমাণ ৭৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। আয়ের পরিমাণ ৫ লাখ ৩০ হাজার টাকা। তাঁর প্রদত্ত আয়করের পরিমাণ শূন্য।

ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪, যা বর্তমানে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল), আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জ-৩ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩ ও ৪ জানুয়ারি এই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

খাবার থেকে শরীরে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে যা বলছে বিজ্ঞান

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬