ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় ও মাহি

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার কথা স্বীকার করলেন টেলিভিশনের পরিচিত মুখ জয় ভানুশালি ও মাহি ভিজ।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান এই তারকা দম্পতি।

ঘনিষ্ঠ সূত্রে আগেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে তাদের দাম্পত্যে টানাপোড়েন চলছে। তবে এতদিন প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই। বরং একাধিক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে আলোচনা করতে চান না। অবশেষে দু’জনেই আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানালেন।

যৌথ বার্তায় জয় ও মাহি বলেন, জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরও একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় থাকবে বলে জানান তারা। সন্তানদের কথা মাথায় রেখেই ভবিষ্যতে দায়িত্বশীল মা-বাবা ও ভালো বন্ধু হয়ে থাকার অঙ্গীকার করেন এই দম্পতি

তাদের ভাষ্য অনুযায়ী, এই সম্পর্কে কারও বিরুদ্ধে অভিযোগ নেই, নেই কোনও ‘ভিলেন’। দু’জনের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনুরাগীদের কাছেও তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ জানান তারা।

উল্লেখ্য, ২০১১ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ভানুশালি ও মাহি ভিজ। তাদের সংসারে রয়েছে তিন সন্তান- তারা, খুশি ও রাজবীর। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সুখী দাম্পত্যের নানা মুহূর্ত ভাগ করে নিতেন এই জুটি। তবে ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। শেষ পর্যন্ত সেই জল্পনায় নিজদের বক্তব্যের মাধ্যমে ইতি টানলেন জয়-মাহি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় ও মাহি

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬