ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিড়ি-সিগারেটের দাম বাড়ছে

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বিড়ি ও সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সংসদে উত্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রতিবেদনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিগারেটের ওপর কর আদায়ের ক্ষেত্রে সরকার সিগারেটের মূল্যসীমা নির্ধারণ করে দেওয়ার রীতি প্রচলিত ছিল। যা বাজার অর্থনীতিতে কাম্য নয়।

তিনি বলেন, এখন সিগারেটের সর্বনিম্ন মূল্যই শুধু নির্ধারণ করা হবে। এবং সেটা ১৮ থেকে বৃদ্ধি করে ২৩ টাকা নির্ধারণের প্রস্তাব করেন মন্ত্রী। এর সঙ্গে অন্য প্রস্তাব হলো, সম্পূরক শুল্ক হার ৪৮ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশ নির্ধারণ করা এবং এর ঊর্ধ্বে যে দু’টি স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান আছে সেটি ৬১ এবং ৬৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬২ ও ৬৪ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, বিড়ির ভয়াবহতা সিগারেটের চেয়ে বেশি।

বর্তমানে ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির বাজারজাত মূল্য হলো ৭ টাকা ৬ পয়সা আর ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেটের মূল্য হলো ৭ টাকা ৯৮ পয়সা।

দুই ধরনের বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক হার যথাক্রমে ২৫ ও ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ থেকে ৩৫ শতাংশে বৃদ্ধি করার প্রস্তাব করেন তিনি। এছাড়াও ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের দাম হবে সাড়ে ১০ টাকা আর ফিল্টারযুক্ত ২০ শলাকার প্যাকেটের দাম হবে ১২ টাকা।

অর্থমন্ত্রী জানান, বিড়ি-সিগারেটের মতোই আরেকটি ভয়াবহ পণ্য জর্দা ও গুল। জর্দা ও গুলের ব্যবহার নিরুৎসাহিত করতে এ পণ্য দু’টির ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করেন তিনি।

আগে যেখানে ফিল্টারবিহীন ২৫ শলাকার এক প্যাকেট বিড়ির দাম ছিল সাত টাকা ছয় পয়সা, সেখানে তা বাড়িয়ে ১০ টাকা ৫০ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেটের দাম ছিল সাত টাকা ৯৮ পয়সা। নতুন বাজেটে তা ১২ টাকার বেশি পড়বে।

গত বছরের বাজেটেও এক দফা সিগারেটের দাম বাড়ানো হয়। সর্বনিম্ন ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম ১৫ থেকে ১৬ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ১৮ টাকা। বিড়ির দামও বেড়েছিল প্যাকেটপ্রতি এক টাকার কিছু বেশি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

বিড়ি-সিগারেটের দাম বাড়ছে

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬