ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

অবশেষে সুখবর পেলেন মেহজাবীন

হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালতে মামলার জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল।

মেহজাবীনের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। মামলার বাদী মেহজাবীনের বিরুদ্ধে অভিযোগ নেই কিন্তু তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে আদালতে জানান। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুজনকেই মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন।

মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গত বছরের ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার কথা বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা নেন।

এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব, কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করা হয়।

পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় বাদীকে গালিগালাজ করেন। এসময় তারা বাদীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতিও প্রদর্শন করেন।

মামলার পর মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। সমনের জবাব দিতে আদালতে হাজির না হওয়ায় গত বছরের ৩ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ১৬ নভেম্বর মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী আত্মসমর্পন করে জামিন চাইলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

অবশেষে সুখবর পেলেন মেহজাবীন

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬