ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাবার থেকে শরীরে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে যা বলছে বিজ্ঞান সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন মোদির আমন্ত্রণ রিভিউ করছে ঢাকা বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন কৃষকের ‘কপাল পুড়িয়ে’ ভেকু দিয়ে খাল খনন খাদ্য নিরাপত্তা-কৃষকের স্বার্থে এগ্রিভোল্টাইক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে

মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান

মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়—এ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাদের কথা আজ নতুন করে বলা হচ্ছে, এ দেশের মানুষ তাদের ৫০ বছর আগেই দেখে ফেলেছে।

বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদীতে বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ৭টায় তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও রাত সোয়া ২টার দিকে তিনি বক্তব্য শুরু করেন। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে রাত ৩টা পর্যন্ত হাজারো নেতাকর্মী জনসভাস্থলে উপস্থিত থেকে তার বক্তব্য শোনেন।

তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী একসময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা যদি তখন দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান না নিত, তাহলে লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হতো না এবং মা-বোনদের সম্মানহানিও ঘটত না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটের দিন তাহাজ্জুদের নামাজ শেষে ভোটকেন্দ্রের পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় নরসিংদী পৌর পার্কসংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

এর আগে একই দিনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে ধারাবাহিক জনসভায় ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

খাবার থেকে শরীরে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে যা বলছে বিজ্ঞান

মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান

আপডেট টাইম : ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬