ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নারীরা কি গাড়ি চালাতে পারবেন, ইসলাম কী বলে এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি তারা

নৌকাবিরোধীদের কেন্দ্রে যেতে দিবেন না

উপজেলায় ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে বুধবার রাতে জিয়া অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নৌকা হলো স্বাধীনতার প্রতীক, শেখ হাসিনার প্রতীক। এ প্রতীকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদেরকে  ৪ঠা জুন নির্বাচনে কেন্দ্রে যেতে দিবেন না।

তিনি আরো বলেন, লক্ষ্মীপুরে বিগত দিনে ৩৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা নির্বাচন হয়েছে সবগুলোতে আওয়ামী লীগের প্রার্থী বিজয় হয়েছে। আমরা জেলা আওয়ামী লীগ বিগত দিনেও বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, ৪ঠা জুন নির্বাচনেও কেন্দ্রে কেন্দ্রে

যাব, মনিটরিং করবো। আমরা যদি শেখ মুজিব ও  হাসিনাকে ভালোবাসি  তাহলে আমরা নৌকার বিরুদ্ধে যেতে পারি না। তাই আমাদের দলের মধ্যে যারা নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং তাদের পক্ষে অবস্থান করেছে তাদেরকে বহিষ্কার করেছি। তারা কোনোদিন দল করার সুযোগ পাবেন না। আর যারা তাদেরকে পেছন থেকে সহযোগিতা করছে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে।

তিনি হুঁশিয়ার করে বলেন, যতবড় শক্তিশালী হোক না কেন নৌকার বিরুদ্ধে অবস্থান করলে টিকতে পারবে না। আমরা এ ৫টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের বিজয় করে, সবাই মিলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো এবং বলবো লক্ষ্মীপুরের অলক্ষ্মী দূর হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহাজান কন্ট্রাকটারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছুর পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুউদ্দিন চৌধুরী নয়ন, সহ-সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও রামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী প্রমুখ। -এমজমিন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

নৌকাবিরোধীদের কেন্দ্রে যেতে দিবেন না

আপডেট টাইম : ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০১৬