ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

বিয়ের প্রলোভনে ‘অর্থ আত্মসাৎ’: গায়ক নোবেল ও তার মা-স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তারা হলেন— গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

মামলায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে এই অর্থ নেওয়া হয়। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জানান, গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআইয়ের এসআই নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

সোমবার মামলার ধার্য দিনে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গায়ক নোবেল ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিনে মুক্তি পান।

এ বিষয়ে নোবেলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার এক সহকারী গণমাধ্যমকে অভিযোগটিকে ‘গুজব’ বলে দাবি করেন। পরে আবার যোগাযোগ করা হলে জানানো হয়, নোবেল বর্তমানে রিহার্সেলে ব্যস্ত আছেন এবং সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বিয়ের প্রলোভনে ‘অর্থ আত্মসাৎ’: গায়ক নোবেল ও তার মা-স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট টাইম : ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬