ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আবার আলোচনায়, বাড়তি দামে ফিরছে ট্রাম্পের টি১ স্মার্টফোন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরযুক্ত স্মার্টফোন ট্রাম্প টি১  নতুন স্পেসিফিকেশন ও বাড়তি দামে আবার আলোচনায় ফিরেছে। দীর্ঘদিন পর ফোনটি নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ট্রাম্প মোবাইলের শীর্ষ নির্বাহীরা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মোবাইলের নির্বাহী ডন হেনড্রিকসন ও এরিক থমাস জানান, ফোনটিতে থাকবে প্রায় ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ সিরিজ চিপসেট, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধাও থাকবে।

ক্যামেরা বিভাগে ফোনটিতে সামনে ও পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে দাবি করেছেন তারা। পাশাপাশি পেছনে আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো লেন্স থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে দ্য ভার্জ।

ফোনটি কেনার ক্ষেত্রে আগ্রহীদের জন্য রয়েছে ভালো ও খারাপ-’টি খবর। নির্বাহীদের দাবি অনুযায়ী, আগামী বসন্তেই প্রাথমিক ক্রেতাদের কাছে ফোনটির সরবরাহ শুরু হতে পারে। তবে প্রাথমিকভাবে ঘোষিত ৪৯৯ ডলার মূল্যটি শুধুমাত্র আর্লি অ্যাডপ্টারদের জন্য, পরবর্তীতে ফোনটির দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে, শুরুতে প্রচারণায় দাবি করা হলেও, সর্বশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মোবাইলের নির্বাহীরা নিশ্চিত করেছেন যে টি১ স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে না।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের নামে ঘোষিত টি১ স্মার্টফোন এর আগেও বাজারে আসা নিয়ে আলোচনায় ছিল। গত বছর ট্রাম্প–ঘনিষ্ঠ একটি উদ্যোগ থেকে ‘ট্রাম্প মোবাইল’ ব্র্যান্ডের আওতায় এই স্মার্টফোন ও মোবাইল সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়। সে সময় প্রচারণায় বলা হয়েছিল, ফোনটির দাম হবে ৪৯৯ ডলার এবং এটি যুক্তরাষ্ট্রে তৈরি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আবার আলোচনায়, বাড়তি দামে ফিরছে ট্রাম্পের টি১ স্মার্টফোন

আপডেট টাইম : ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬