ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত

ঈদে আমরা বাড়ি যাই। বাড়ি যাই স্বপ্নের পথ ধরে। বাড়ি যাই অপেক্ষার প্রহর সঙ্গে করে। ঈদের ছুটিতে আমরা ঘুরে বেড়াই। ঘুরে বেড়াই পাহাড়ে, বনে-বাদাড়ে। ভ্রমণের ফাঁকে কখনও কি আমাদের মনে উঁকি দেয় সরল প্রশ্ন– বোধের দেয়ালের পুরুত্ব কতোটুকু? নাকি সেই দেয়াল ভেঙে পড়েছে প্রাচুর্যের আড়ালে?

তত্ত্বকথা থাক। আসি সিনেমার কথায়। যাত্রাপথে কিংবা বাড়িতে গিয়ে অনেকেই হয়তো বসে যাবেন সিনেমা নিয়ে। সিনেমাগুলো যদি হয় ভ্রমণ বিষয়ক, কেমন হবে? আপনি কি ভ্রমণপিপাসু? অনাঘ্রাতা ঘাসফুলের ঘ্রাণ নিতে আপনার মন আনচান করে? সফরের সাথে সাথে সুন্দর কিছু অনুভব বাড়িতে নিয়ে আসতে চান? তাহলে এই সিনেমাগুলো আপনার অবশ্যই দেখা উচিত!

পাঠকের জন্য অন্যতম জনপ্রিয় কিছু ট্রাভেল মুভির গল্পপরিচিতি দেয়া হলো—

১. ইনটু দ্য ওয়াইল্ড (২০০৭)

শুরুতেই ‘ইনটু দ্য ওয়াইল্ড’ সিনেমার কথা চলে আসে। গ্র্যাজুয়েশন শেষ করে পরিবার, বাড়িঘর, শহুরে আরাম আয়েশের ল্যাঠা চুকিয়ে একজন দৃঢ়চেতা রোমাঞ্চপ্রিয় যুবকের ভবঘুরের জীবন বেছে নেয়া। একাকী, অজানার উদ্দেশে, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। যে ‘সুপারট্রাম্প’ সমাজের মুখস্ত সামাজিকতা থেকে মুক্তি চায়। মনে প্রবলভাবে দাগ কেটে যাবার মতো এক সিনেমা।

২. দ্য মোটরসাইকেল ডায়রিজ (২০০৪)

তারপর বলা যায় ‘দ্য মোটরসাইকেল ডায়রিজ’ সিনেমার নাম। এটি বিপ্লবী চে গুয়েভারার জীবনীর কিয়দাংশ। যে সময়টাতে মেডিকেল স্টুডেন্ট চে তার বায়োকেমিস্ট বন্ধু গ্রানাডোকে নিয়ে মোটরসাইকেলে করে চষে বেড়ায় দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে। নষ্ট মোটরসাইকেল, কপর্দকশুন্য পকেট; তবু মাসের পর মাস চলতে থাকে বন্ধুর পথচলা। গায়েল গার্সিয়া বার্নাল অভিনীত এক অনবদ্য সিনেমা।

৩. কন-তিকি (২০১২)

এরপর আসা যাক ‘কন-তিকি’ আলাপে। এটি অনতিক্রম্য মহাসাগর পাড়ি দেবার চোয়ালবদ্ধ সঙ্কল্পের গল্প। সিনেমাটিতে একদল পাগলাটে এক্সপ্লোরারের বিস্ময়কর কাহিনী দেখা যায়। একমাত্র সম্বল কাঠের ভেলায় ভর করে প্রশান্ত মহাসাগরের প্রায় চার হাজার তিন শত মাইল পথ পাড়ি দেয় তারা, যা রূপকথার মতো শোনায়। কন-তিকি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত স্ক্যান্ডেনেভিয়ান সিনেমা।

৪. ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ার্স (২০১০)

‘ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ার্স’ সিনেমার নাম শুনে থাকবেন অনেকেই। অনেকের কাছে, এটি ট্রাভেল জনরায় বেস্ট সারভাইভাল সিনেমা হিসেবে পরিচিত। টগবগে এক তরুণ পর্বতারোহীর পাহাড়ের ফাঁদে আটকে পড়া, মৃত্যুকে খুব কাছ থেকে দেখা এবং তা থেকে উত্তরণের নিরন্তর প্রচেষ্টা। ছবিটি সুকান্তের পংক্তিগুলোকে বারবার মনে করিয়ে দেয়। বিখ্যাত নির্মাতা ড্যানি বয়েল পরিচালিত সিনেমা।

৫. গুডবাই বার্লিন (২০১৬)

লাস্ট বাট নট দ্য লিস্ট। এবার ‘গুডবাই বার্লিন’ সিনেমার প্রসঙ্গ। এই সিনেমার আরেকটি নাম (জার্মান) আছে। তার উচ্চারণ জটিলতার কারণে এখানে ইংরেজি নামটিই উল্লেখ করা হলো। গাড়ি চুরি করে ভিন্ন রকম মানসিকতার দুই কিশোর শহরে, পল্লীতে, সবুজ প্রান্তরে দিন রাত টোটো করে ঘুরে বেড়ায়। বাড়ি ফিরে কোনো এক বিশৃঙ্খল বিন্দুতে জীবনের মানে আচমকা উপলব্ধি করে তারা। মন ছুঁয়ে যাবার মতো ছবি।

শেষের কথা— সিনেমা দেখুন আর নাই দেখুন, সময় পেলেই ঘুরে বেড়ান। পয়সা জমিয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়ান। প্রিয় মানুষটিকে নিয়ে পাড়ি জমান পাহাড়ে, পর্বতে, সাগরে অথবা মেঘের কিনারে। সঞ্চার করুন নতুন অভিজ্ঞতার ডালি। বর্ণালি ভ্রমণে এয়ারফোনের দুটো তার দুলতে থাকুক পাশাপাশি থাকা দুটো মানুষের কানে..

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত

আপডেট টাইম : ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬