ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ফের বিয়ে করলেন অভিনেত্রী ফিজা

তৃতীয় বিয়ের কথা জানিয়ে আলোচনায় অভিনেত্রী ফিজা আলী

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলী বিয়ে করেছেন। তার বরের নাম এজাজ খান। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে দ্বিতীয় বিয়ের খবর দেন এই অভিনেত্রী।

‘মেহেন্দি’খ্যাত অভিনেত্রী ফিজা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামী ও মেয়েকে নিয়ে তোলা একাধিক ছবির স্লাইড শেয়ার করেছেন। পরবর্তীতে স্বামীর সঙ্গে তোলা কিছু ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ফিজার পরনে কালো রঙের সেমি-ফরমাল পোশাক, যার সঙ্গে ছিল বহু রঙের সূচিকর্ম করা বাদামি রঙের একটি অলংকৃত দুপাট্টা। অন্যদিকে, তার স্বামীও একই রঙের পোশাক বেছে নেন।

এসব ছবির ক্যাপশনে ফিজা বলেন—“আজ আমার জীবনের নতুন, সুন্দর, খুবই আবেগঘন অধ্যায় শুরু হয়েছে।”

উচ্ছ্বাস প্রকাশ করে ফিজা বলেন, “৪১ বছর বয়সে, আল্লাহ আমাকে সেই শান্তি ও ভালোবাসা দান করেছেন; যার জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ আমি আমার জীবনসঙ্গীকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ।”

ফিজার প্রথম সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছে কন্যা। তা জানিয়ে ফিজা বলেন, “যে বিষয়টি আমার হৃদয় সবচেয়ে বেশি ছুঁয়েছে, তা হলো আমার মেয়ে ফারাল। তার বয়স মাত্র ১১ বছর। যে বোঝাপড়া, আনন্দ আর ভালোবাসা নিয়ে সে আমার জীবনের সিদ্ধান্ত মেনে নিয়েছে, আনন্দের সঙ্গে আমার বিয়েটা সম্পন্ন করিয়েছে—তার জন্য আমি গর্বিত। আমার মেয়েই আমার শক্তি, আমার দোয়া, আমার পুরো পৃথিবী।”

২০০৭ সালে ফাওয়াদ ফারুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফিজা। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। এই সংসার জন্ম নেয় কন্যা ফারাল। বিচ্ছেদের প্রায় ১০ বছর পর নতুন করে সংসার শুরু করলেন ফিজা।

ফিজা আলী একাধারে মডেল-অভিনেত্রী, উপস্থাপক, গীতিকার, সুরকার ও গায়িকা। ১৯৯৯ সালে মডেলিং শুরু করেন তিনি। ২০০৩ সালে ‘মেহেন্দি’ টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর অসংখ্য জনপ্রিয় টিভি সিরিয়াল উপহার দিয়েছেন, অভিনয় করেছেন বড় পর্দায়ও।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ফের বিয়ে করলেন অভিনেত্রী ফিজা

আপডেট টাইম : ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬