ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

গত তিন মাসে বেড়েছে দেশে বিদেশি ঋণ । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯৩ বিলিয়ন ডলার। অপরদিকে, বেসরকারি খাতে তা ছাড়িয়েছে ২০ বিলিয়ন ডলার।

সব মিলিয়ে তিন মাসের ব্যবধানে ঋণ বেড়েছে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে , ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের মোট বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ডলারে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে এই পরিমাণ ছিল ১১২ বিলিয়ন ডলারের কিছু বেশি। ডিসেম্বর প্রান্তিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট না হওয়া এবং অফশোর ব্যাংকিং ইউনিটে ডলারের প্রবাহ বাড়ার কারণেও ঋণের পরিমাণ বেড়েছে।

মূলত, ওই সময়ে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিদেশ থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে এসেছে। যা মোট ঋণে যোগ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

আপডেট টাইম : ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬